সুনামগঞ্জে শ্রমিক সংঘের সভা: চালকবান্ধব নীতিমালার দাবি

সুনামগঞ্জে শ্রমিক সংঘের সভা: চালকবান্ধব নীতিমালার দাবি ???????????????????????

অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদানে অনিয়ম-দুর্নীতি এবং চালকদের হয়রানি বন্ধের দাবিতে সভা করেছে সুনামগঞ্জ সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক সংঘ।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

​সংগঠনের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল করিমের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আশ্রাফ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সদস্য শামসুল ইসলাম, হজরত আলী এবং পৌর কমিটির সভাপতি মতিউর রহমান।

​সভায় বক্তাদের উত্থাপিত প্রধান দাবিসমূহ:
পৌরসভার সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধ: চালকদের অভিযোগ, সুনামগঞ্জ পৌরসভায় প্রকৃত চালকদের উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে লাইসেন্স বিতরণ করা হয়েছে। এতে শুধু বড় ব্যবসায়ী ও সিন্ডিকেট সদস্যরা লাভবান হয়েছেন, আর প্রকৃত চালকরা বঞ্চিত রয়ে গেছেন।

​বৈষম্য দূরীকরণ: ব্যাটারিচালিত ইজিবাইককে ১,৫০০টি লাইসেন্স দেওয়া হলেও অটোরিকশাকে মাত্র ১,০০০টি দেওয়া হয়েছে। বক্তারা এই সিদ্ধান্তকে অটোরিকশা চালকদের প্রতি চরম অন্যায় ও বৈষম্যমূলক বলে অভিহিত করেন।

​হয়রানি বন্ধ ও বৈধতা: সরকারি অনুমোদনে পার্টস আমদানি করে দেশে তৈরি ইজিবাইক ও অটোরিকশা চালিয়ে চালকরা জীবিকা নির্বাহ করছেন। অথচ এসব মালামাল বিক্রির বৈধতা থাকলেও চালকদের ওপর ‘অবৈধ’, ‘যানজট সৃষ্টিশীল’ কিংবা ‘বিদ্যুৎ অপচয়কারী’ তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে।

​চালকবান্ধব নীতিমালা ও মৌলিক সুবিধা: দ্রুত লাইসেন্স প্রদানে দুর্নীতি চিহ্নিত করা, চালকদের প্রশিক্ষণ, রাস্তার পাশে বিকল্প লেন তৈরি, যাত্রী ওঠানামার জন্য ছাউনি নির্মাণ এবং একটি সর্বজনীন গণনীতিমালা প্রণয়নের জোর দাবি জানানো হয়।

​পৌরসভার রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এবং চালকদের জীবনজীবিকা সুরক্ষায় অটোরিকশার লাইসেন্স সংখ্যা বাড়িয়ে দ্রুত চালকবান্ধব নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানান শ্রমিক নেতারা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭