জীবনের ইতিবাচকতা ধরে রাখার আহ্বান পূর্ণিমার

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মুহূর্তের ছবি নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে ভাবনার কথা জানিয়েছেন পূর্ণিমা। ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই বক্তব্যে জীবনের প্রতিকূলতার মধ্যেও ইতিবাচকতা ধরে রাখার আহ্বান উঠে এসেছে। তাঁর কথার মূলভাব হলো, পরিস্থিতি যত কঠিনই হোক, নিজের আত্মবিশ্বাস ও আশাবাদ যেন কোনোভাবেই হারিয়ে না যায়।

অভিনেত্রীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকে তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন এবং নিজেদের মতামত তুলে ধরেছেন।

প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭