হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। চলতি সপ্তাহের শুরুতে এ হামলা হয়।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলায় চারটি ইরানি ড্রোন এবং অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জাহাজটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে আঘাত হানে। ঘটনাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশের জলসীমায় ঘটে।

হামলায় জাহাজের কয়েকজন ক্রু সামান্য আহত হন। বর্তমানে তাদের একটি উপসাগরীয় দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন নাগরিক বা সামরিক সদস্যও ছিলেন বলে জানা গেছে।

ছয় মাস ধরে চলা ইরান যুদ্ধে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অন্যতম গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশেরও বেশি এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। সংঘাতের মধ্যে বারবার সমুদ্র-মাইন পাতা এবং পাল্টা হামলার ঘটনায় প্রণালিটি উত্তেজনার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭