জালালপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

জালালপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

 

এই স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিবে: এমপি এম এ মালিক

দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো. এমদাদুল হক শরীফ, জাতীয় মানবকল্যাণ পদক-২০২০ প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব.) ডা. কাওছার আহমদ এবং জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান মাসুক, সিলেট জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক লোকমান আহমদ,সমাজ সেবী

এম এ শহীদ পঙকি, সিলাম পিএল স্কুলের এডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, সাংবাদিক খালেদ আহমদ,

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান সোয়েব।

স্বাগত বক্তব্য রাখেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল।

 

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদিয়া আক্তার। প্রধান অতিথির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন খাদিজা আক্তার জান্না।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাহতাব আহমদ, আরিফুর রহমান টিপু,বিএনপি নেতা আসাদ উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মালিক বলেন, জালালপুর আমার প্রিয় এলাকা, এই স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিবে। । আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭