মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠন এর পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কদমহাটা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ আশফাক আহমদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আহসান আক্তার দোলন।
এসময় বক্তারা বলেন কৃতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাদের এই অর্জনকে সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।



