শাবিপ্রবিতে জ্বালানি খাত নিয়ে আলোচনা ও পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাবিপ্রবিতে জ্বালানি খাত নিয়ে আলোচনা ও পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জ্বালানি ও গ্যাস নিয়ে একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ নামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের গ্যাস ও তেল কোথায় পাওয়া যায়, কীভাবে তা খুঁজে বের করা হয় এবং গ্যাস উত্তোলনের সময় কী ধরনের সমস্যা হয়, তা নিয়ে আলোচনা করেন বক্তারা।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের বিভিন্ন কাজ ও অভিজ্ঞতার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা বক্তাদের কাছে নানা প্রশ্ন করেন। বক্তারাও তাঁদের প্রশ্নের উত্তর দেন।

এ ছাড়া শিক্ষার্থীদের নিয়ে পোস্টার উপস্থাপন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা তেল, গ্যাস, খনিজ সম্পদ, ভূতত্ত্ব ও জ্বালানি নিয়ে তাঁদের বিভিন্ন গবেষণা ও নতুন ধারণা তুলে ধরেন।

আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্বালানি খাত সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ার সুযোগ পান। একই সঙ্গে তাঁরা নতুন কিছু শেখার এবং নিজেদের গবেষণার ধারণা অন্যদের সামনে তুলে ধরার সুযোগ পান।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০