‘যতোটা সস্তা ভাবছো, ততোটা সস্তা আমি নই’: শেষ চিরকুটগুলোতে কী লিখেছিলেন মরিয়ম

‘যতোটা সস্তা ভাবছো, ততোটা সস্তা আমি নই’: শেষ চিরকুটগুলোতে কী লিখেছিলেন মরিয়ম

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত আলোচিত সংসদ সদস্য নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর তার হাতে লেখা বেশ কয়েকটি আবেগঘন চিরকুট প্রকাশ্যে এসেছে। বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডসহ বিভিন্ন কাগজে লেখা এসব চিরকুটে মানসিকভাবে চরম ভেঙে পড়া ও সম্পর্কের টানাপোড়েনের কষ্ট ফুটে উঠেছে।এ চিরকুটের সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান।

হাতে লেখা চিরকুটগুলোতে জীবনের হতাশা ও ক্ষোভের কথা ব্যক্ত করা হয়েছে। একটি চিরকুটে লেখা রয়েছে, ‘সে ছিল অন্য নারীর স্বামী, কাগজে-কলমে অধিকার ছিল তার সতীন-বধূর। আর আমি ছিলাম বোকা! অন্য কারও স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ, ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়।’

আরেকটি জাতীয় সংসদের প্যাডে লেখা চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি হেরেছি, তুমি জিতেছো। কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো…। দেখা যাক ওই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’অন্য একটি চিরকুটে তিনি লড়াই ও বিশ্বাসের কথা উল্লেখ করে লেখেন, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সঙ্গে। তো জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি!’

আরেকটি চিরকুটে তিনি নিজের আত্মমর্যাদা ও ভালোবাসার অবমূল্যায়নের কথা তুলে ধরে লেখেন, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই। তা না হলে যতোটা সস্তা ভাবছো, ততোটা সস্তা আমি নই…!’এসব চিরকুট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সর্বস্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত পদক্ষেপ ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।রবিবার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। পরে শেরেবাংলা নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।এ ঘটনায় সংসদ সদস্য নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। পরে মরিয়মের পিতা মাসুম বিল্লাহ বাদি হয়ে আত্মহত্যা প্ররোচনায় মামলা করেন। আজ সোমবার কিছু আনুষ্ঠানিকতার পর তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০