এশিয়ান গেমসে বাংলাদেশের অ্যাথলেটিক্সে শুভসূচনা করেছেন ইমরানুর রহমান

এশিয়ান গেমসে বাংলাদেশের অ্যাথলেটিক্সে শুভসূচনা করেছেন ইমরানুর রহমান

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের অ্যাথলেটিক্সে শুভসূচনা করেছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিংয়ের ওপর ভর করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে নাগয়া সিটির ঐতিহ্যবাহী মিজুহো পার্ক অ্যাথলেটিক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডের পঞ্চম হিটে ট্র্যাকে নামেন ইমরানুর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই হিটে তিনি ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রাথমিক পর্বের ছয়টি হিটের প্রতিটিতে প্রথম তিনজন করে মোট ১৮ জন স্প্রিন্টার সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন। সেমিফাইনালে মোট ২৪ জন প্রতিযোগী অংশ নেয়ায় বাকি ছয়টি স্থান নির্ধারিত হয় প্রাথমিক পর্বের হিটগুলোতে সেরা টাইমিং করা স্প্রিন্টারদের মধ্য থেকে।

সেই বাছাইয়ে নিজের ১০.৪৯ সেকেন্ডের টাইমিং দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন ইমরানুর রহমান।

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৯ মিনিটে সেমিফাইনালের তৃতীয় হিটে দৌড়াবেন ইমরানুর। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ নম্বর লেনে।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১