নবীনদের থেমে না গিয়ে নিয়মিত লিখতে হবে

একজন নবীন কবির প্রথম কবিতা বা তরুণ লেখকের প্রথম গল্প-প্রবন্ধ সাহিত্যের বিচারে ছোট পদক্ষেপ হলেও লেখকের কাছে তা স্বপ্নের প্রথম দরজা। তাই নবীনদের থেমে না গিয়ে নিয়মিত লিখে যেতে হবে। প্রথম লেখায় ছন্দ, ভাষা বা চিন্তার দুর্বলতা থাকতে পারে। তবে প্রতিটি বড় লেখকের সাহিত্যযাত্রা একদিন একটি ছোট লেখা দিয়েই শুরু হয়েছিল। সমালোচনাকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নিতে হবে।

সিলেটের সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১২৮৮তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।

২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কথাসাহিত্যিক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে ও ছড়াকার এস এম ফাহিমের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশগ্রহণ করেন সংসদের সহ লাইব্রেরি সম্পাদক ইশরাজ জাহান জেলী।

আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জুবের আহমদ সার্জন। স্বরচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন এস এম নজরুল ইসলাম তালুকদার, আতাউর রহমান বঙ্গী, এন এ আশালতা, ইমা, কামাল আহমদ, জুবের আহমদ সার্জন, শাহনূর আলম মাহির, শিপারা শিপা, কবির আশরাফ, লবিদ হোসেন চৌধুরী, অমিত মামুন, আলী আহমদ মাবরুর, জামিল আহমদ, রাজিয়া সুলতানা, লিলু মিয়া, দিদার আহমদ প্রমুখ। গান পরিবেশন করেন বাহাউদ্দিন বাহার ও কুবাদ বখত চৌধুরী রুবেল। সেরালেখক মনোনীত হন শিপারা শিপা। See less

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১