জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের (UNGA 2026) সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে “আমার বন্ধু” এবং “কঠিন লোক” (টাফ কুকি – Tough Cookie) হিসেবে প্রশংসা করেছেন।
বিশ্বনেতাদের উপস্থিতিতে এক বহুপাক্ষিক বৈঠকের ফাঁকে এরদোয়ানের প্রশংসা করে ট্রাম্প বলেন, “সে আমার বন্ধু, কিন্তু সে খুব কঠিন লোক।” এর মাধ্যমে ট্রাম্প এরদোয়ানকে একজন শক্তিশালী নেতা এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরেন।



