হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। শনিবার ভোরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি রিয়াদকে লক্ষ্য করে ড্রোনগুলো পাঠায়। ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি বাহিনী দেশটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের দিকে নজর রাখছিল।
তিনি জানান, রিয়াদ অঞ্চলের দিকে পাঠানো ড্রোনগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
গত জুলাই মাসে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকেই সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের লড়াই জোরদার হয়েছে। ওই সময়েই হুথি গোষ্ঠী রিয়াদের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করেছিল।
সূত্র: আনাদোলু



