আজ বিশ্ব পর্যটন দিবস, সিলেটে রয়েছে যেসব কর্মসূচি

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। বিশ্ব পর্যটনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ দিনে নতুন করে আলোচনায় আসছে সিলেটের পর্যটনের সম্ভাবনা, পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ও।

দিবসটি পালনে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় সাইকেল র‌্যালি, সকাল ৮টায় পরিচ্ছন্নতা অভিযান, সকাল ১০টায় র‌্যালি এবং সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা।

এছাড়াও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন উপজেলায় র‌্যালী, আলোচনা সভা ও পর্যটনকেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এর আগে দিবসটি পালনে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই দিবসটির অন্যতম লক্ষ্য।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১