শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পূর্বঘোষণা অনুযায়ী দুর্গাপূজার মূল ছুটি ছিল ২০ অক্টোবর (মঙ্গলবার) ও ২১ অক্টোবর। এর পরদিন ২২ অক্টোবর নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় পূজার ছুটি আরও এক দিন বৃদ্ধি পেল। পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির আমেজ উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।



