আজ সিলেট-হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী, দেখবেন ৬ লেন মহাসড়কের অগ্রগতি

আজ সিলেট-হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী, দেখবেন ৬ লেন মহাসড়কের অগ্রগতি

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ দিনব্যাপী সফরে তিনি মহাসড়কের সিলেট ও হবিগঞ্জের দুটি স্থানে চলমান কাজ পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, আজ দুপুর ১২টা ২০ মিনিটে সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া বাজার এলাকায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করবেন মন্ত্রী। এরপর বেলা ১টা ২০ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিটুন্ডা এলাকায় মহাসড়ক নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে দেখবেন তিনি।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী, এর আগে আজ সকালেই ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মন্ত্রী। বেলা ১১টা ৪০ মিনিটে সিলেট সদর উপজেলার সুরমা নদীর বাঁ তীরের কানিশাইল এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

মহাসড়কের দুটি স্থান পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় হবিগঞ্জের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। বিকেল তিনটায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকিসংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৪৬
  • ৪:০১
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৪৩