হৃদরোগ,ঝুঁকির কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বেঙ্গল কনফারেন্স হলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মৌলভীবাজারের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইয়ামিন আহমেদ।
বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ এর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মুশাহিদ আহমেদ চুন্নু।
বক্তব্য রাখেন,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, বিশিষ্ট ব্যাবসায়ি ডা: এম এ আহাদ প্রমুখ।
সেমিনারে হৃদরোগের বিভিন্ন ঝুঁকির কারণ, রোগ প্রতিরোধে করণীয়, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন,মৌলভীবাজারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



