সিলেটে শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট মহানগরে পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ৩০ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা রয়েছেন।

অভিযানে ১৫০ পিস ইয়াবা, ১ হাজার ৬৫২ কেজি ভারতীয় মাল্টা, ২৩০ কেজি পার্সিমন ফল, ১ হাজার ৬০০ পিস চকলেট এবং ১ হাজার ৫৩০ কেজি ভারতীয় কমলা উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১২০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৫৫টির বিরুদ্ধে মামলা এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৪৬
  • ৪:০১
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৪৩