শাকিরার কনসার্ট বিনামূল্যে দেখা যাবে

শাকিরার গান মানেই বিশ্বজুড়ে এক অন্যরকম উন্মাদনা। বিশ্বমঞ্চে এই লাতিন গায়িকার সুরের মুর্ছনা আর জাদুকরী পারফর্ম্যান্স দেখতে ব্যাকুল হয়ে থাকেন কোটি কোটি অনুরাগী। এবার সেই ভক্তদের জন্য এলো বড় এক সুখবর। প্রথমবারের মতো নিজের কোনো লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই আন্তর্জাতিক পপ তারকা, ঘরে বসেই এক ক্লিকে যা বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও। মাদ্রিদে আয়োজিত শাকিরার এই বিশেষ কনসার্ট লাইভ স্ট্রিম করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’।

পুরো আয়োজনের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস : শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। মূলত শাকিরার চলমান বিশ্বব্যাপী সাড়াজাগানো সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বটিকেই এই বিশেষ অভিজ্ঞতায় রূপ দেওয়া হচ্ছে।

যেকোনো জায়গা থেকে অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচ-এর অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে সরাসরি চোখ রেখে উপভোগ করা যাবে শাকিরার পারফর্ম্যান্স। আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটি সম্প্রচার করা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩