বিশ্বনাথের ইউ/পি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার গণসংযোগ

বিশ্বনাথের ইউ/পি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথের আমতৈল বাজারে শুক্রবার বিকেলে সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.খছরু মিয়া। তিনি বাজারের প্রত্যেক ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্থরের মানুষের সাথে কুশল বিনিময় করে করে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়া সাথে ছিলেন বিএনপি নেতা লাল মিয়া, শেরু মিয়া, গেদু মিয়া, আলা উদ্দিন, বৈরাগী বাজারের ব্যবসায়ী মানিক মিয়া, সমাজকর্মী জাকারিয়া, আলী হোসেন, আব্দুল মোবিন, সত্তার মিয়া, আব্দুল সালামসহ আমতৈল গ্রামের মুরব্বীয়ান ও যুবকেরা।

গণসংযোগ শেষে পদসভায় চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়া বলেন, গরীব-দু:খী মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকব।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩