শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছে। সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটি মিলিয়ে আগামী ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এই সময়ে দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
দুর্গাপূজার নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবরও (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকছে। সব মিলিয়ে ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠানবন্ধ থাকবে।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকলেও পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বিদ্যালয়গুলো খুলবে ২৫ অক্টোবর (রোববার)। সেদিন থেকেই নিয়মিত পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।



