প্রাণঘাতি রোগ হামের উপসর্গ নিয়ে একদিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন, উইমেন্স মেডিকেল হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন।
তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগরে বিভিন্ন হাসপাতালে মোট ৫৮৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে শুধু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই ৩৩০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৮ জন রোগী ভর্তি আছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের হাম বা উপসর্গে কেউ মারা না গেলেও এ বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ১৮২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সিলেটে ৭৩ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন।



