অস্ট্রিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলনে যাচ্ছেন শাবির শিক্ষার্থী হিরা

অস্ট্রিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলনে যাচ্ছেন শাবির শিক্ষার্থী হিরা

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের শীর্ষ আয়োজন ‘নেটওয়ার্ক এক্স ২০২৬’-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) শিক্ষার্থী ও তরুণ প্রযুক্তিপ্রেমী নাজমুন নাহার হিরা।

আয়োজক প্রতিষ্ঠান ‘ইনফরমা টেলিকমস অ্যান্ড মিডিয়া লিমিটেড’-এর পক্ষ থেকে তাঁর নামে অস্ট্রিয়ার ভিসা আবেদনের জন্য আনুষ্ঠানিক ‘ভিসা লেটার অব ইনভিটেশন’ (আমন্ত্রণপত্র) ইস্যু করা হয়েছে।

আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর ২০২৬ অস্ট্রিয়ার ভিয়েনাস্থ ‘ভিয়েকন ভিয়েনা কংগ্রেস অ্যান্ড কনভেনশন সেন্টার’-এ তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নাজমুন নাহার হিরার ইভেন্ট রেজিস্ট্রেশন ও ডিজিটাল পাস প্রদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিবন্ধনের তথ্যানুযায়ী, তিনি ‘কমপ্লিমেন্টারি এক্সপো পাস’-এর অধীনে এই বিশ্বমঞ্চে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশ্বের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের উদ্ভাবক, বৈশ্বিক ব্র্যান্ড, বিশেষজ্ঞ এবং তরুণ পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে মেলবন্ধনের লক্ষ্যে প্রতিবছর ‘নেটওয়ার্ক এক্স’ আয়োজিত হয়। আধুনিক প্রদর্শনী ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে আগামী দিনের নতুন প্রযুক্তি, ডিজিটালাইজেশন এবং টেলিকম খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু এই সম্মেলন।

এমন আন্তর্জাতিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সাস্ট শিক্ষার্থী নাজমুন নাহার হিরা বলেন, “বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। পৃথিবীর বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের শীর্ষ পেশাজীবী ও গবেষকদের সাথে কাজের অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্বমানের নতুন উদ্ভাবনী ধারণার সাথে পরিচিত হওয়ার এই সুযোগটি আমি সর্বোচ্চ কাজে লাগাতে চাই। এই সফর থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে আমার শিক্ষাজীবন, আধুনিক গবেষণা ও পেশাগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩