ওসমানী হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার লিখিত অভিযোগ

ওসমানী হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার লিখিত অভিযোগ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর চিকিৎসায় অবহেলা এবং স্বজনের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের দুব্যর্বহারের অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে হাসপাতালের পরিচালকের কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দিয়েছেন চিকিৎসাধীন শিশুর বাবা।অভিযোগকারী সুজন আহমদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে। তার শিশুসন্তান মো. রুহান মিয়াকে নিয়ে তিনি ওসমানী হাসপাতালে রয়েছেন। লিখিত আবেদনে তিনি হাসপাতালের চিকিৎসক সাব্বিরের বিরুদ্ধে তিনি চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত শুক্রবার (২ অক্টোবর) হামে আক্রান্ত রুহানকে হাসপাতালের ৪র্থ তলার ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে ভর্তির পর শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি এমন অভিযোগ সুজন আহমদের।

অভিযোগে আরও বলা হয়, পরদিন শিশুটির মা চিকিৎসাসংক্রান্ত কাজে ডা. সাব্বিরের কাছে গেলে তিনি ফাইল হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলেন। তিনি শিশুটির মায়ের সাথে রূঢ় আচরণ করেন।এ ঘটনায় তদন্ত করে জড়িত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান রুহানের বাবা সুজন আহমদ।

অভিযোগের বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩