সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও দৈনিক দিনকাল এর সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলাকারী মাদককারববারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সরকারের দেশ পরিচালনার সময় সংবাদ প্রকাশের জের ধরে একজন সাংবাদিকের বাসায় হামলার ঘটনা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
তাই অবিলম্বে এই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যতায় সিলেটের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।



