৪৩ তলা থেকে যুবকের লাফ

ভারতের নয়ডায় একটি বহুতল ভবনের ৪৩ তলা থেকে লাফ দিয়ে সম্ভভ জৈন নামে ২৯ বছর বয়সী এক যুবক মারা গেছেন।

আজ শনিবার নয়ডার সেক্টর-৯৪ এলাকায় অবস্থিত সুপারনোভা কমপ্লেক্সের স্পাইরা টাওয়ারে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহত সম্ভভ জৈন হরিয়ানার মানেসরের বাসিন্দা। তিনি ভবনটির একটি এয়ারবিএনবি কক্ষে অবস্থান করছিলেন। গতকাল শুক্রবার সেখানে ওঠার পর শনিবার দুপুরের দিকে তার চেকআউট করার কথা ছিল। এর আগেই তিনি ভবনের ৪৩ তলার বারান্দা থেকে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, লাফ দেওয়ার আগে সেখানে থাকা এক ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করেন। ভবনের আশপাশে থাকা কয়েকজনও তাকে থামানোর চেষ্টা করেন। তবে তিনি কারও কথা শোনেননি।

পুলিশ আরও জানায়, সম্ভভ জৈন ঘটনার আগে তার বাবাকে একাধিকবার ফোন করেছিলেন। প্রাথমিকভাবে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি গুরুতর আর্থিক চাপে ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দল। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ভবন ও আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুপারনোভা ভবনে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের আগস্টে ২৩ বছর বয়সী এক আইন শিক্ষার্থী ভবনের ৩২ তলা থেকে পড়ে মারা যান। ২০২৩ সালের জানুয়ারিতেও ভবনটির ৪৩ তলা থেকে এক সম্পত্তি পরামর্শকের মৃত্যু হয়েছিল।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩