অধ্যাপক ড. সাইফুল   

নিজের ও পরিবারের জন্য যোগ্য হয়ে উঠলে সমাজ-দেশ এমনিতেই সুফল পাবে

নিজের ও পরিবারের জন্য যোগ্য হয়ে উঠলে সমাজ-দেশ এমনিতেই সুফল পাবে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো সাইফুল ইসলাম বলেন, ‘‘তোমরা নিজেরা ভালো মানুষ হবে। নিজেদের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলবে এবং জীবনে যে অবস্থানেই যাও না কেন, সততা, মানবিকতা ও নৈতিকতাকে সবসময় ধারণ করবে। নিজেদের জন্য ও পরিবারের জন্য নিজেকে যোগ্য করে তুললে সমাজ এমনিতেই তার সুফল পাবে।’’

 

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৪টায় সুনামগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্ট কর্র্তৃক আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে সুনামগঞ্জ স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাগর মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুখলেছুর রহমান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট শামীম, শাবিপ্রবির অ্যাডিশনাল লাইব্রেরিয়ান মতিউর রহমান খান, ডেপুটি লাইব্রেরিয়ান সেবিকা সুলতানা, ইবনে সিনা রিকাবীবাজার শাখার ইনচার্জ রেজাউল করিম, শাবিপ্রবির ফিজিক্যাল ইন্সট্রাক্টর শরীফ সোহাগ, জনসংযোগ কর্মকর্তা জুনেদ আহমেদ এবং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাদিকুর রহমান সাদিকসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।

 

নবীনবরণ শেষে একটি জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় সুনামগঞ্জের লোকসংগীত ও লোকসংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে গীতিকবি হাসন রাজা, রাধারমণ দত্ত ও বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করা হয়। পাশাপাশি সুনামগঞ্জের লোক ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ধামাইল গান ও নৃত্য পরিবেশন করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩