ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বলেছেন, জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের মত নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে প্রশাসনের বা আইনী পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ অপরিহার্য।
রবিবার ( ৪ অক্টোবর) ইসলামপুর ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন রোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও আল জালাল মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, নতুন প্রজন্ম বর্তমান অনলাইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নৈতিক অবক্ষয় এবং ডিজিটাল জুয়া ও নেশাগ্রস্ত হওয়ার কারণে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। নতুন প্রজন্মকে অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখতে অভিভাবক ও সামাজিক নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। তিনি আরও বলেন রাত্রিকালীন খেলাধুলা পরিহার করে সন্তানদেরকে লেখাপড়ার টেবিলে মনোনিবেশ করানোর ব্যাপারে আমরা সচেতন ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেবের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কবির আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল গণি, ইউপি মেম্বার জনাব সাজ্জাদুর রহমান, জনাব ইসলাম উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার নাযিম মাওলানা ফখরুল ইসলাম, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড মেম্বার জনাব বাহার উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী কফিল উদ্দিন, জনাব আনছার উদ্দিন, হাজী শুকুর উদ্দিন, জনাব আব্দুন নূর, জনাব আব্দুল মোক্তাদির, জনাব আব্দুল কাদির, জনাব ফজলুর রহমান, হাজী বদরুল আলম, জনাব খাজিল মিয়া, ইউপি মেম্বার জনাব ময়না মিয়া, জনাব ছালিক মিয়া, জনাব সিরাজ মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা জনাব আল আমিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা মকবুল আহমদ, মাওলানা শাহজামাল, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আব্দুল অদুদ, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বাবু সতীর্থ দাস, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জনাব সিদ্দিকুর রহমান কামরান প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার পাঁচশত ত্রিশ জন ছাত্রী ও শিক্ষিকার মধ্যে ছাতা ও ছয়শত ছাত্রীর মধ্যে কলম বিতরণ করা হয়।



