বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরিা। দুর্গাপূজা উপলক্ষে থাকা দুই দিনের ছুটি ও সাপ্তাহিক দুই দিনের ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি ভোগ করবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর দুর্গাপূজায় দুই দিনের ছুটি নির্ধারিত আছে। পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকবে, এরপর আবার দুই দিন সাপ্তাহিক ছুটি।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি থাকবে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা। পরের দুইদিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। ২২ অক্টোবর ছুটি ঘোষণা করায় এ ছুটি টানা ৫ দিনের হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *