সিলেট ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক সাহেদ শামস সংবর্ধিত

সিলেট ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক সাহেদ শামস সংবর্ধিত

সিলেট ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক, সাবেক তারকা ক্রিকেটার এবং সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্পনসর প্রতিষ্ঠান ‘পেনহিল লজিস্টিকস লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক সাহেদ শামসকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন উপস্থিত থেকে সাহেদ শামসকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় বক্তারা সিলেট ক্রীড়াঙ্গনে সাহেদ শামসের দীর্ঘদিনের অবদান ও পৃষ্ঠপোষকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, তাঁর মতো ক্রীড়ানুরাগীদের অকৃপণ সহায়তায় সিলেটের ক্রিকেট এবং সামগ্রিক ক্রীড়াঙ্গন আজ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তাঁর এই অবদান অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাবেক ক্রিকেটার আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, সাবেক ক্রিকেটার ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমিন আহমদ, ফয়সাল আহমদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সিলেট বিভাগীয় ক্রিকেট দলের কোচ খন্দকার রাজিন সালেহ আলম এবং সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার ইমতিয়াজ হোসেন তান্না প্রমুখ।

সাহেদ শামসের হাত ধরে সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ঘটবে এবং তিনি ভবিষ্যতেও ক্রীড়া উন্নয়নের এই অগ্রযাত্রায় পাশে থাকবেন—এমনটিই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩