নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের আইটি ইঞ্জিনিয়ার নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের আইটি ইঞ্জিনিয়ার নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় শাহ মো. আরদি (২৪) নামে চুনারুঘাটের এক বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

 

শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিউইয়র্কের মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহ মো. আরদি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে।

 

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে কাজ শেষে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন আরদি। পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।

 

আরদির মৃত্যুর খবর চুনারুঘাটে পৌঁছালে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

 

পরিবারের সদস্যরা জানান, মেধাবী ও কর্মঠ আরদির অকালমৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে চুনারুঘাটের নিজ গ্রাম ফুলবাড়ীতেও শোকের পরিবেশ বিরাজ করছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩