সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৯৫ তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (৬ অক্টোবর)। ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারে তিনি জন্মগ্রহণ করেন।
স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম সাইফুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত সঙ্গী ছিলেন। বিএনপি গঠনেও তার ভূমিকা ছিল বেশ উজ্জ্বল। দলটির ক্ষমতাকালীন অর্থমন্ত্রী হিসেবে ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছেন। নব্বই-পরবর্তী বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সংস্কার নিয়ে এসেছিলেন এম সাইফুর রহমান।
মৃত্যুবার্ষিকীতে সিলেটে জেলা, মহানগর বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা বিএনপির কর্মসূচির মধ্যে মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত, সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণস্থ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল।



