বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন

বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠানে ফুল দিয়ে শিক্ষকদের বরণ ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র‍্যালি, ধর্মীয় গ্রন্থ পাঠ, আলোচনা সভা, শিক্ষার্থীদের বক্তব্য, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য অলিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান মোহনা ও খাদিজা আক্তার।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহবুব আলম ছামিন। গীতা পাঠ করেন প্রিয়ন্তী পাল এবং বাইবেল পাঠ করেন সারিকা বারেঃ।

আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দশম শ্রেণির ইজাজুল ইসলাম ও নুজহাত সাহাব ফিহা এবং সপ্তম শ্রেণির আতিকা উলফাত তাহা ও আরিফা উলফাত রাহা। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রধান শিক্ষক আশুক আহমদ ও জ্যেষ্ঠ শিক্ষক বদরুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে শিক্ষকরা বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, ভুল থেকে শিক্ষা নিতে শেখানো এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলায় শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তিকে শক্তিশালী করারই অংশ। শিক্ষার্থীদের সফল ও মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখাই শিক্ষকতার সবচেয়ে বড় অর্জন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষিত করার পাশাপাশি পরিবার ও সমাজকে আলোকিত করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া সবার নৈতিক দায়িত্ব।

তিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন এবং এই প্রতিষ্ঠান থেকে আরও মেধাবী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে ওঠার প্রত্যাশা জানান।

আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫