নবনিযুক্ত সরকারি কৌঁসুলিদের কয়েস লোদীর অভিনন্দন

সিলেট জেলা ও দায়রা জজ আদালত এবং এর অধীনস্থ আদালতসমূহে নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (জিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের গত ৫ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শামীম আহমদ সিদ্দিকীকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) পদে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে মো. তানভীর আজহার খান, মো. জাকির ইকবাল তারেক, সৈয়দ খালেদ হোসেন, মো. নুরুল আনাম চৌধুরী, মো. রেজওয়ান আহমদ চৌধুরী, মোহাম্মদ আবুল ফজল ও মোহাম্মদ আব্দুল ফাত্তাহ, আব্দুল মুকিত অপি সহ প্রমুখকে অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এক অভিনন্দন বার্তায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সাধারণ বিচারপ্রার্থীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতকরণে নবনিযুক্ত সরকারি কৌঁসুলি ও অতিরিক্ত সরকারি কৌঁসুলিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

তিনি নবনিযুক্ত সকল আইন কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। একই সাথে তাঁদের দক্ষ ও নিষ্ঠাপূর্ণ নেতৃত্বের মাধ্যমে সিলেটের বিচারাঙ্গনে ন্যায়বিচার ও আইনের শাসন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫