অভিনেত্রী তানিয়া বৃষ্টি গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন । পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর দেশে অস্ত্রোপচারের পাশাপাশি ভারতের চেন্নাইয়েও চিকিৎসা নিতে হয়েছে তাকে। দীর্ঘ আট মাসের সেই কঠিন সময় পেরিয়ে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন এই অভিনেত্রী।

তানিয়া জানিয়েছেন, আল্লাহর রহমতে বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। ছয় মাসের কেমোথেরাপির মধ্যে চার মাস শেষ হয়েছে। কেমো শেষ হলে এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। চিকিৎসার কারণে তার ওজনও বেড়েছে বলে জানান তিনি।

দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকা তানিয়া এবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নাটক ও ওটিটির বেশ কিছু কাজ নিয়ে কথা হয়েছে তার। সব ঠিক থাকলে চলতি মাসেই নাটকের শুটিং দিয়ে ক্যামেরার সামনে ফিরবেন তিনি।

এই কঠিন সময়ে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসা ও অপেক্ষা তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে। এখন সুস্থ হয়ে অভিনয়ে ফেরাই তার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *