বাংলাদেশ ব্যাংক নর্থ আমেরিকা সোসাইটি (বিবিএনএ)’র উদ্যোগে ইউএসএ সফররত বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক ও ভ্রমণকাহিনী লেখক জাবেদ আহমদ’কে সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদ’র সভাপতিত্বে ৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যায নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ সামসুর রহমান, মোঃ ফজলুর রহমান চৌধুরী, প্রণব কুমার দেবনাথ, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোঃ মাকসুদ হোসেন ও মোঃ জামাল উদ্দিন মিয়া, মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী প্রমুখ।

বক্তারা কেন্দ্রীয় ব্যাংকার ভ্রমণপিপাসু জাবেদ আহমদ’র যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও যুক্তরাজ্য ভ্রমণের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সবাইকে ডিনারে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানস্থলে এসে সংবর্ধিত অতিথির সাথে দেখা করেন নিউইয়র্কে বসবাসরত সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, প্রাক্তন ব্যাংকার জাফর উল্লা খান, অবসরে বিমান কর্মকর্তা দিলারা খান, সেন্ট্রাল ফার্মেসির সত্বাধিকারি বাসু দেব, সমাজকর্মী তোফায়েল আহমদ, সারওয়ার আহমদ চৌধুরী তুহিন, স্বপন দাস প্রমুখ দেখা করেন।

এর আগের রাতে (৬ অক্টোবর) জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টে সমাজকর্মী ওলি চৌধুরী পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বিশিষ্ট সাংবাদিক ইকবাল মাহমুদ, এমদাদ হোসেন চৌধুরী দিপু, মঞ্জুর আহমদ, সরওয়ার আহমদ চৌধুরী তুহিন প্রমুখ বক্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *