সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত ৪

সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত ৪

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তাঁর নয় মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুলের কেওড়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তাঁর নয় মাস বয়সী মেয়ে ইনাইয়া জান্নাত। তানিয়া নগরীর শাহপরাণ থানার দাসপাড়া এলাকার বাসিন্দা সামীর আহমেদের স্ত্রী।

দুর্ঘটনায় আহত চারজন হলেন মো. শোয়েব আহমদ (১৭), মো. হুসাইন আহমদ (১৭), রহমত মিয়া (২৬) ও মোছা. তানিয়া (২৬)। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওড়াছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সাদাপাথর পরিবহনের বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তানিয়া ও তাঁর শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশায় থাকা আরও চারজন আহত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মা ও মেয়ের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫