” সাইক্লোন এমন একটি সামাজিক,  সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন যার সাথে আমাদের সম্পর্ক সে’ই ছোট বেলা (১৯৮০) থেকে। সাইক্লোন করোনাসহ বিভিন্ন আপদকালীন সময়ে সমাজের মানুষের সহায়তায় কাজ করেছে।আমাদের সমাজে এমন এক শ্রেণি আছে যারা চরম অভাবে থাকলেও কারো কাছে হাত পাতে না! আমরা সে ধরণের অনেককে করোনাকালীন সময়ে অত্যন্ত গোপনীয়তার সাথে বিকাশ মারফত সহায়তা পাঠিয়েছি।
আমি আমেরিকা বেড়াতে এসেও সাইক্লোনের অনেক স্বজনের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে।আমরা আশা করবো “সাইক্লোন ইউএস এ”এখন থেকে কেন্দ্রীয় সাইক্লোনের সাথে মিলে অধিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।”

কথাগুলো বলেন “সাইক্লোন ইউএসএ”-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাইক্লোনের সাবেক সভাপতি জাবেদ আহমদ। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “সাইক্লোন”- যুক্তরাজ্য,কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে তার কর্মকান্ড অব্যাহত রেখেছে।

১০ অক্টোবর (শনিবার) ২০২৬ সন্ধ্যা ৮টায় ” সাইক্লোন ইউএসএ”-র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকের আহমদ চৌধুরী।

হ্যামট্রাম্যাক সিটির কনান্ট স্ট্রীটের মধুর ক্যান্টিন খ্যাত ঐতিহ্যবাহি আলাদীন রেষ্টুরেন্ট সংগঠনের প্রাক্তন সভাপতি ও সাইক্লোন ইউএসএ’র মুখপাত্র হারান কান্তি সেনের পরিচালনায় সভার শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের বোর্ড অব ডিরেক্টরস মেম্বার শর্মিলা দেব শর্মি ও মাহমুদুল হক লিটু।

কেক কেটে “সাইক্লোন ইউএসএ”-র উদ্বোধন করেন প্রধান অতিথি পরিব্রাজক,সংগঠক, লেখক, ব্যাংকার জাবেদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন “সাইক্লোন ইউএসএ” র সাধারন সম্পাদক সঞ্জয় দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন

সাংবাদিক সফিক রহমান, কবি সুবিমল সেনাপতি,কবি কল্যানী দেব চৌধুরী, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোঃ আব্দুল জব্বার, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল, আলাদীন রেস্টুরেন্ট ও সুইটমিটের ডিরেক্টর, আমরা মোহামেডান, সিলেট এর প্রাক্তন সংগঠক মোশাররফ লিটু, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস, ইউএস’র সাধারণ সম্পাদক মামুনুল হুদা খান, ফয়সল চৌধুরী, শহীদুজ্জামান চৌধুরী, টিপু চৌধুরী, মাহফুজুর রহমান প্রমুখ।

সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে জাকের আহমেদ চৌধুরী বলেন -” আমি কখনো সংগঠনের নেতৃত্বে যেতে আগ্রহী না হলেও নিজের কর্মকান্ড সব সময় অব্যাহত রেখেছি! এখন থেকে সবাইকে নিয়ে আমরা “সাইক্লোন ইউএসএ” কার্যক্রম এগিয়ে নিয়ে যাব।” অনুষ্ঠানের শেষ পর্বে সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়।
উল্লেখ্য,ভ্রামনিক-লেখক জাবেদ আহমেদ-এর সাথে দেখা করার জন্য সন্ধ্যা থেকে অনেক বন্ধু- স্বজন, প্রাক্তন সহকর্মীরা আলাদীন রেষ্টুরেন্টে ভিড় করতে থাকেন।

নবগঠিত “সাইক্লোন ইউএসএ”-এর কমিটি হলো- সভাপতি: জাকের আহমেদ চৌধুরী,সাধারন সম্পাদক:সঞ্জয় দেব,মুখপাত্র:হারান কান্তি সেন বোর্ড অব ডিরেক্টরস আবুল ফয়েজ চৌধুরী,পংকজ দাশ,মাহমুদুল হক লিটু, জমিরুল মালিক চৌধুরী টিটু,তানিয়া আক্তার লিমা, অভি সেন,শর্মিলা দেব শর্মি,অভি সেন, পিদিম সেন তোজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *