সিলেট এমরান আহমদ,

উৎসবমুখর পরিবেশে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার পর্দা নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং দেশীয় শিল্প-পণ্যের প্রসারে সিলেটে শুরু হয়েছে মাসব্যাপী সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ সংলগ্ন খেলার মাঠে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে মেলাটির আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটে।

দুপুরে মেলার মূল ফটকে উপস্থিত অতিথিরা যৌথভাবে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার আনন্দময় সূচনা উদযাপন করা হয়। উদ্বোধনী ধাপ শেষে আয়োজক সংস্থা সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মশিউর রহমান। উপস্থিত ছিলেন উদ্বোধনী অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবেদ সাদেক, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী।

সভাপতির বক্তব্যে ও অতিথিদের আলোচনায় উঠে আসে, নারী উদ্যোক্তাদের নিজস্ব তৈরি পণ্যের প্রচার, বিপণন ও বাণিজ্যিক সুবিধার বিস্তারে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয় অর্থনীতির গতি বৃদ্ধি ও নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে এই আয়োজন এক নতুন দিগন্ত উন্মোচন করবে সারাদেশ থেকে আসা বিভিন্ন স্টেল থেকে এ জনপদের মানুষ ভিন্নকিছু পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *