শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকি বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে হুমকি নেই বলে নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।কমিশনার বলেন, কেউ যেন নাশকতা বা ভয়ভীতি তৈরি করতে না পারে, সেজন্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।তিনি জানান, ঢাকায় এবার ২৫৭টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। নিরাপত্তার সুবিধায় এগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে – অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ।

এর মধ্যে ৯টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে পুলিশের কাছে সব মণ্ডপের নিরাপত্তাই সমান গুরুত্বপূর্ণ।নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কমিশনার বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। যেখানে ছিল না, সেখানে কমিটির সাথে কথা বলে নতুন করে স্থাপন করা হয়েছে। সব ক্যামেরার সংযোগ ডিএমপি কন্ট্রোল রুমের সাথে যুক্ত করা হয়েছে।

এছাড়া প্রতিটি মণ্ডপের দায়িত্বে থাকা পুলিশ সদস্য বডি-অন ক্যামেরা ব্যবহার করবেন। কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা সরাসরি মনিটরিং করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *