ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনোনীত হওয়ায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মো. আবু হানিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা, মো. আব্দুল মতিন ও আবুল কালাম আজাদ।

সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে মনোনীত হওয়ায় জয়নাল আবেদীনকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন উপস্থিত সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *