সনাতন গণমাধ্যমকর্মীদের শারদীয় উপহার দিল সিউক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের মাঝে শারদীয় উপহার বিতরণ করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

সোমবার দুপুর ১২টায় সিউকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ।

আয়োজকদের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার পরিবেশ আরও সুদৃঢ় করা।

সংশ্লিষ্টরা মনে করেন, বিভিন্ন ধর্মীয় উৎসবে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বিনিময়ের এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। পাশাপাশি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চর্চা বিস্তারে এ ধরনের কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *