আমার সিলেট ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিসে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণ কাটলীপাড়া গ্রামের মস্তাব আলীর ছেলে ফয়ছল আহমেদ গত ১৪ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার ও আত্মীয়-স্বজনেরা।
​পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর ফ্রান্সের প্যারিস থেকে হঠাৎ নিখোঁজ হন ফয়ছল আহমেদ। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

​তার খোঁজ পেতে প্যারিসের স্থানীয় প্রশাসন এবং সেখানে বসবাসরত বাংলাদেশি ও সিলেটসহ বিশ্বনাথের সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেছে ফয়ছলের পরিবার।

কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথায়ও দেখে থাকেন, তবে দ্রুত 0758014636 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মনিকা ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *