নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ভোটারদের সমর্থন চাওয়া হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওজন পার্ক এলাকার আল-মদিনা পার্টি হলে সোমবার সন্ধ্যায় এ সভার আয়োজন করা হয়। এতে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উন্নয়ন, ঐক্য ও সমৃদ্ধির প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম (ব্যালট B1) এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীসহ (ব্যালট B4) পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্যানেলটির ব্যালট নম্বর B1 থেকে B21 পর্যন্ত।

পরিষদের অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি পদে মো. মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি পদে মো. কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক পদে হারুন তোফাজ্জল, কোষাধ্যক্ষ পদে মফিজুল হায়দার, সাংগঠনিক সম্পাদক পদে ডিক্কি খান, সাংস্কৃতিক সম্পাদক পদে অনিক রাজ এবং প্রচার ও গণসংযোগ সম্পাদক পদে রিজু মোহাম্মদ।

এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে মনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদে রমানা আহমেদ, ক্রীড়া ও আমোদপ্রমোদ সম্পাদক পদে হাসান খান, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে এসএম মঈন উদ্দীন (বুলবুল) এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে শাহনাজ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর পলীন সোহরাওয়ার্দী, মো. উজ্জ্বল বিডিআর, সারওয়ার খান বাবু, মো. এ মান্নান, শামীম আহমেদ, মো. আব্দুল খালেক খান ও কাজী রফিদুজ্জামান।

জনসভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে সেলিম-আলী পরিষদের B1 থেকে B21 নম্বরের পূর্ণাঙ্গ প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *