সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেছেন, ক্যারিয়ার গড়তে দক্ষতার বিকল্প নেই। সফল হতে হলে যেকোনো পেশায় বা কাজে দক্ষতা লাগে। শুধুমাত্র পুঁথিগত বা গ্রন্থগত কিংবা তত্ত্বীয় শিক্ষা নয় বাস্তবজীবনে সাফল্য অর্জন করতে প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান,কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রায়োগিক শিক্ষা অপরিহার্য।

বুধবার বিকেলে Bangladesh Coffee Academy Sylhet Branch আয়োজিত প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিষ্ঠানের পরিচালক ডা: আব্দুল্লাহ আল জাবেদ খানের সভাপতিত্বে নগরীর কুমারপাড়া-শাহী ঈদগাহ রোডে অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক ও প্রশিক্ষক মো: আলী হায়দার সিদ্দিকী মিদুল।

প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশের মৌলিক সমস্যা হলো সৎ ও দক্ষ জনশক্তির অভাব।দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে পারলে এরা জনসম্পদে পরিণত হবে।এক্ষেত্রে তিনি তরুণদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন,তরুণ যুবক/যুবতীরা কখনো পরাজিত হয় না।তাদের কাছে সাফল্য এসে ধরা দেয়।

প্রধান অতিথি বলেন, Bangladesh Speciality Coffee Academy Sylhet Branch সিলেটের একটি বৃহৎ কফি ট্রেনিং একাডেমি। এখানকার প্রশিক্ষণার্থীরা দেশ বিদেশে সাফল্য অর্জন করুক এই প্রত্যাশা করছি।তিনি বলেন,সারা দুনিয়ায় কফির একটি ঐতিহ্য ও শ্রেষ্ঠত্ব রয়েছে।আমার বিশ্বাস, প্রশিক্ষণ লব্ধ এই জ্ঞান দেশে হোক,বিদেশে হোক কর্মজীবনকে টেকসই করতে কিংবা সমাজ উন্নয়নে কাজে লাগবে।ভালো কাজের জন্য তিনি প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *