মৌলভীবাজার প্রতিনিধি :

জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান  শনিবার নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসছেন।

জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা জেলা শহরে আমীরে জামায়াতের এটাই প্রথম সফর। বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার জেলা জামায়াত প্রস্তুতি সম্পন্ন করেছে।

জামায়াতের আমীরকে সকাল ৮ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হবে। সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর  মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে সকাল ৯ টায় মৌলভীবাজার সার্কিট হাউজে গার্ড অফ অনার দেওয়া হবে।

ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সকাল ১০.৩০টায় জেলা সার্কিট হাউসে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা,৫ টি পৌরসভা,৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধির পাশাপাশি, সকল রুকন ও স্থানীয় নির্বাচনের প্রার্থীগণ  দায়িত্বশীল সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন। 

জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১.৩০টায় অনুষ্ঠিত এ ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডাঃ শফিকুর রহমান। জোহরের নামাজ  কোর্ট মসজিদে আদায় করবেন। জামায়াতের আমীরে সাথে ১১ দলীয় জোট মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও দুপুরের খাবারে অংশগ্রহণ করবেন জোহরের নামাজের পর জেলা সার্কিট হাউজে।

জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের আলোকে প্রতি দুই বছর পর পর জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।  ২০২৭ -২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমীর নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে দুপুর ২ টা হতে জেলা শিল্পকলা একাডেমিতে রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ৬০০ রুকন অংশগ্রহণ করবেন।

ঐতিহাসিক এ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরে জামায়াত। নির্বাচন পরিচালনা করবেন  সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।রুকন সম্মেলনে বক্তব্যের পর বিকাল ৪টায় সিলেট বিমানবন্দরের উদ্দেশ্যে  জামায়াত আমীর মৌলভীবাজার হতে রওয়ানা দিবেন। আমীরের সফরকে সামনে রেখে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *