স্টাফ রিপোর্টার,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭ এপ্রিল ২০১৬ সালে শাবানা বেগম (২৮) কে সংঘটিত হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই হত্যা মামলার বাদী ছিলেন শাবনা বেগমের ভাই হেলাল মিয়া। চাঞ্চল্যকর এই মামলায় ১৪ জন আসামীর মধ্যে ৪ জনকে ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থদন্ড। অন্য দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড এবং ৫ জনকে খালাস প্রদান করেন। এই মামলায় ৩ জনের স্বাভাবিক মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা ১ম জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ারুল হক চাঞ্চল্যকর এই মামলার রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন নাসির মিয়া,গিয়াস মিয়া,বিল্লাল মিয়া ও দুলাল মিয়া। এর মধ্যে মুহিবুর রহমানকে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ড ও জয়নাল মিয়াকে ১বছর সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই মামলার ৩ আসামী ফারুক মিয়া,ছরুক মিয়া ও রাজা মিয়া স্বাভাবিক মৃত্য হয়। অন্য ৫ জন আসামীকে খালাস দেওয়া হয়। আসামী পক্ষের স্বজন ও আইনজীবীরা তারা উচ্চ আদালতে আপিল করবেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী ও স্বজনরা
আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তুোষ প্রকাশ করে বলে এই রায়ে আইনের শাসন ও বিচার বিভাগের প্রতি বিচার প্রার্থী মানুষের আস্থা বাড়বে। মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড.আব্দুল মতিন চৌধুরী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: আব্দুল ওয়াহিদ, সহকারী পাবলিক প্রসিকিউটর কামরুল ইসলাম।
