দেশের প্রাচীনতম সাহিত্যপ্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২৯২তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলমের সভাপতিত্বে এবং কবি এস এম ফাহিমের সঞ্চালনায় এ আসর অনুষ্ঠিত হয়।
আসরে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক, কবি মাহফুজ জোহা ও কবি সাজন আহমদ সাজু।
আলোচকবৃন্দ বলেন, সাহিত্য মানুষের জীবন, সমাজ ও প্রকৃতির প্রতিচ্ছবি। তাই লেখকদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির বৈচিত্র্যকে লেখায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। এর মাধ্যমে সাহিত্য যেমন সমৃদ্ধ হবে, তেমনি নতুন প্রজন্মও নিজেদের শেকড় ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। বক্তারা সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা সাহিত্যচর্চার ধারাবাহিকতা রক্ষা, সৃজনশীল লেখালেখির বিকাশ এবং সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে কামরুল আলম সাহিত্যচর্চার মধ্য দিয়ে মননশীল সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আসরে স্বরচিত লেখা পাঠ করেন ছয়ফুল আলম পারুল, সৈয়দা সুরাইয়া জামান, কবির মাহমুদ, লবিদ হোসেন চৌধুরী, সুফি আকবর, শাহনুর আলম মাহির, আতাউর রহমান বঙ্গী, অমিত মামুন, মকসুদ আহমদ লাল, জুবের আহমদ সার্জন, রিদওয়ান হোসেন, শহিদুজ্জামান, হাফিজুল ইসলাম হাফিজ, মাহবুবুর রহমান, কামাল আহমদ, লিলু মিয়া, দিদার আহমদ। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল ও বাহাউদ্দিন বাহার। শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা আবুযর মাহতাবী। সেরালেখক মনোনীত হন কবির মাহমুদ। See less
