দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে ১ হাজার ৪০২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্ত‌র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। মোট ১ হাজার ৪০২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌র বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

এ ছাড়া চলতি বছর হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনের শরীরে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *