টাওয়ার হ্যামলেটস নির্বাচন

চলছে ভোট গণনা, ‘মিনি বাংলাদেশ’ কার দখলে?

উৎসবমুখর পরিবেশে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে টানটান উত্তেজনার ভোট গণনা।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর আজ শুক্রবার সকাল থেকে এক্সেল প্রদর্শনী কেন্দ্রে ব্যালট পেপার যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। লন্ডনের এই ‘মিনি বাংলাদেশ’ খ্যাত বরোটিতে কে হচ্ছেন পরবর্তী নগরপিতা, তা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন বইছে জল্পনা-কল্পনার জোয়ার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে এক্সেল সেন্টারের প্ল্যাটিনাম স্যুটে ব্যালট পেপার যাচাইয়ের কাজ শুরু হয়। মেয়র পদের জন্য আনুষ্ঠানিক ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে দুপুর দেড়টা থেকে। সবকিছু ঠিক থাকলে আজ বিকেলের শেষ ভাগে অথবা সন্ধ্যার মধ্যেই জানা যাবে মেয়র নির্বাচনের চূড়ান্ত ফলাফল। তবে ৪৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদের ভাগ্য নির্ধারণী ফলাফল জানতে বাসিন্দাদের আগামীকাল শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন মোট নয়জন প্রার্থী। বর্তমান মেয়র ও অ্যাস্পায়ার পার্টির নেতা লুৎফুর রহমান তার পদ ধরে রাখতে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে লেবার পার্টির অভিজ্ঞ নেতা সিরাজুল ইসলামকে। এ ছাড়াও টাওয়ার হ্যামলেটস ইনডিপেন্ডেন্টসের পক্ষে জামী আলী স্বতন্ত্র ধারার ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টির ডমিনিক নোলান, লিবারেল ডেমোক্র্যাটের মোহাম্মদ আব্দুল হান্নান, গ্রিন পার্টির হীরা খান আদিগুন, রিফর্ম ইউকের জন বুলার্ড, টিইউএসসির হুগো পিয়েরে এবং স্বতন্ত্র প্রার্থী টেরেন্স ম্যাকগ্রেনেরা।

বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নতুন ভোট পদ্ধতি। এবারই প্রথম মেয়র নির্বাচনে ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতি কার্যকর হয়েছে। অর্থাৎ, গতবারের মতো দ্বিতীয় পছন্দের ভোট গণনার কোনো সুযোগ নেই; যে প্রার্থী এককভাবে সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনিই সরাসরি বিজয়ী ঘোষিত হবেন। এই নতুন পদ্ধতি সমীকরণ অনেকটা বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে ভোটের সঠিক হার বা টার্নআউট ঘোষণা করেনি, তবে ধারণা করা হচ্ছে গত ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার ভোট পড়ার হার কিছুটা বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ও নির্বাচন কমিশন বরাবরের মতোই টাওয়ার হ্যামলেটসের নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে। ভোট কেন্দ্রের বাইরে ও ভেতরে কড়া নজরদারির পাশাপাশি গণনাকেন্দ্র হিসেবে ব্যবহৃত এক্সেল সেন্টারেও কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখন কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা, যার পরেই স্পষ্ট হবে আগামী চার বছরের জন্য টাওয়ার হ্যামলেটসের দায়িত্ব কার হাতে যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, লন্ডন

লন্ডন: উৎসবমুখর পরিবেশে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে টানটান উত্তেজনার ভোট গণনা। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর আজ শুক্রবার সকাল থেকে এক্সেল প্রদর্শনী কেন্দ্রে ব্যালট পেপার যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। লন্ডনের এই ‘মিনি বাংলাদেশ’ খ্যাত বরোটিতে কে হচ্ছেন পরবর্তী নগরপিতা, তা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন বইছে জল্পনা-কল্পনার জোয়ার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে এক্সেল সেন্টারের প্ল্যাটিনাম স্যুটে ব্যালট পেপার যাচাইয়ের কাজ শুরু হয়। মেয়র পদের জন্য আনুষ্ঠানিক ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে দুপুর দেড়টা থেকে। সবকিছু ঠিক থাকলে আজ বিকেলের শেষ ভাগে অথবা সন্ধ্যার মধ্যেই জানা যাবে মেয়র নির্বাচনের চূড়ান্ত ফলাফল। তবে ৪৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদের ভাগ্য নির্ধারণী ফলাফল জানতে বাসিন্দাদের আগামীকাল শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন মোট নয়জন প্রার্থী। বর্তমান মেয়র ও অ্যাস্পায়ার পার্টির নেতা লুৎফুর রহমান তার পদ ধরে রাখতে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে লেবার পার্টির অভিজ্ঞ নেতা সিরাজুল ইসলামকে। এ ছাড়াও টাওয়ার হ্যামলেটস ইনডিপেন্ডেন্টসের পক্ষে জামী আলী স্বতন্ত্র ধারার ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টির ডমিনিক নোলান, লিবারেল ডেমোক্র্যাটের মোহাম্মদ আব্দুল হান্নান, গ্রিন পার্টির হীরা খান আদিগুন, রিফর্ম ইউকের জন বুলার্ড, টিইউএসসির হুগো পিয়েরে এবং স্বতন্ত্র প্রার্থী টেরেন্স ম্যাকগ্রেনেরা।

বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নতুন ভোট পদ্ধতি। এবারই প্রথম মেয়র নির্বাচনে ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতি কার্যকর হয়েছে। অর্থাৎ, গতবারের মতো দ্বিতীয় পছন্দের ভোট গণনার কোনো সুযোগ নেই; যে প্রার্থী এককভাবে সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনিই সরাসরি বিজয়ী ঘোষিত হবেন। এই নতুন পদ্ধতি সমীকরণ অনেকটা বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে ভোটের সঠিক হার বা টার্নআউট ঘোষণা করেনি, তবে ধারণা করা হচ্ছে গত ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার ভোট পড়ার হার কিছুটা বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ও নির্বাচন কমিশন বরাবরের মতোই টাওয়ার হ্যামলেটসের নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে। ভোট কেন্দ্রের বাইরে ও ভেতরে কড়া নজরদারির পাশাপাশি গণনাকেন্দ্র হিসেবে ব্যবহৃত এক্সেল সেন্টারেও কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখন কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা, যার পরেই স্পষ্ট হবে আগামী চার বছরের জন্য টাওয়ার হ্যামলেটসের দায়িত্ব কার হাতে যাচ্ছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪