প্রকৃতিকন্যা জাফলং পর্যন্ত রেললাইন নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে তাঁর সম্মানে আয়োহজিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় তিনি এই ঘোষণা দেন। নিউইর্য়কের স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ৩টায় (বাংলাদেশ সময় ৮ মে শুক্রবার, সকাল) একটি পার্টি সেন্টারে ‘ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা’ মন্ত্রীকে এই সংবর্ধনা দেয়।

সংবর্ধনা সভায় সিলেট-৪ আসনের জৈন্তাপুর-গোয়াইনঘাটের উন্নয়নের মাস্টার প্ল্যানের কথা জানান মন্ত্রী আরিফুল হক। তিনি বলেন, এক বছরের মধ্যে সিলেট-৪ আসনে ৬৬ কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাই ও অন্তত ১০টি ব্রিজ নির্মাণ করা হবে। শাপলা বিলে ওয়াকওয়ে, ওয়াশরুম ও পর্যটকদের অবস্থানের জন্য রিসোর্ট করে দেওয়া হবে, যাতে পর্যটকরা রাতের সৌন্দর্য উপভোগ ও বিল থেকে মাছ আহরণ করে বিনোদন উপভোগ করতে পারেন। গোয়াইনঘাট কলেজের ছয় তলা ভবনের কাজ শুরু হবে। মন্ত্রী দেশে ফিরেই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপশি জৈন্তা কলেজের সীমানা প্রাচীর ও মাটি ভরাট, কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের সংস্কার কাজ ও শিক্ষার মানোন্নয়ন করা হবে। চারটি বাজার উন্নয়ন ও সংস্কার করা হবে। সেগুলো হচ্ছে, দরবস্ত বাজার, হরিপুর বাজার, টুকেরবাজার, রামধা বাজার। এই বাজারগুলোর উন্নয়নে চার-পাচ কোটি টাকা ব্যয় করা হবে বলে তিনি জানান।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা রশিদ আহমদ। অতিথি হিসেবে ছিলেন ডা. জুন্নুন মাহমুদ, আজমল হোসেন কুনু, টাইম টিভির সিইও আবু তাহের প্রমূখ।

বিস্তারিত আসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *