সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি, ফল, ইয়াবাসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, ২২ ও ২৩ আগস্ট ২০২৬ তারিখে ২৪ ঘণ্টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি ও ফলসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়। এছাড়া ইয়াবা এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকী নৌকা ও বাংলাদেশি মৃগেল মাছও আটক করা হয়েছে।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *